![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর মাঝির ঘাট স্ট্র্যান্ড রোডস্থ নারিকেল তলায় গত ১ সেপ্টেম্বর অগ্নিকান্ডের ঘটনায় ৫টি লবণ কারখানা ক্ষতিগ্রস্ত হয়।”
আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিদর্শন করতে যান।”
এসময় লবণ ব্যবসায়ীরা মেয়রের কাছে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন। এসময় মেয়র বলেন, অগ্নিকান্ডের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে আপনাদের সমবেদনা জানানোর আমার ভাষা নেই। এ ধরণের বিপর্যয় থেকে রক্ষার জন্য সচেতনতা প্রয়োজন”
এখন শুষ্ক মৌসুম শুরু হচ্ছে। এসময় অগ্নিকান্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। সবাইকে আগুন, বিদ্যুতের ব্যবহার সম্বন্ধে সচেতন থাকতে হবে। ”
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কারখানা গুলো হলো- মেসার্স সুমন সল্ট ক্রাসিং,এলিট সল্ট ক্রাসিং , জননী সল্ট ক্রাস্ংি,তানভির সল্ট ক্রাস্ংি , পরিদর্শনের সময় জাতীয় শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক,চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, নগর শ্রমিক লীগ নেতা আবদুল মতিন মাষ্টার,, চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতি সভাপতি নুরুল কবির,চট্টগ্রাম লবণ শ্রমিক লীগ সহসভাপতি আবদুল মালেক হাওলাদারসহ লবন শ্রমিক লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment