ফ্রি চার্জে থিয়েটার ইন্সটিটিউটে বিতর্ক প্রতিযোগিতা করা যাবে- চসিক মেয়র-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 September 2018

ফ্রি চার্জে থিয়েটার ইন্সটিটিউটে বিতর্ক প্রতিযোগিতা করা যাবে- চসিক মেয়র-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি আলহাজ্ব মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিতর্কের মানে ঝগড়া নয়,নয় বাগবিতন্ডা।।”।
বিতর্কের মধ্য দিয়ে বিতার্কিকদের মধ্যে যুক্তির বিনিময় ঘটে। পরষ্পরের মধ্যে কুযুক্তিকে পরিহার করে সুযুক্তি প্রতিষ্ঠার প্রেক্ষিত সৃষ্টি করে।।”।
সুতরাং বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। ‘দৃষ্টি’ দেশ ব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে এর মধ্য দিয়ে একটি যুক্তিবাদী, সৃষ্টিশীল, মেধাবী,উন্নত মননের অধিকারী প্রজন্ম তৈরি হবে। আজ দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার অচলায়তন ভাঙ্গার প্রত্যয়ে শিক্ষার্থী সমাজ যে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশপ্রেমিক শিক্ষার্থীদের এই উদ্যোগে সবাই একবাক্যে অভিভূত। ।”।
তিনি চট্টগ্রামে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে ‘দৃষ্টি’র কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সময়ের সাথে সাথে ‘দৃষ্টি’ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা বাড়ছে। প্রজন্মের মাঝে বিতর্কের উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম আরো জোরদার করা গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের থিয়েটার ইন্সটিটিউটে ফ্রি চার্জে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তিনি দৃষ্টি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফ্রি চার্জ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেছেন।।”।
আজ সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে রবি-দৃষ্টি’র আয়োজনে ১০ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের ৪০টি স্কুল,২৪টি কলেজ এবং ২৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। ।”।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ¯^প্ন দেখিয়েছেন। ¯^প্ন বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদেরকে ¯^ ¯^ অবস্থান থেকে এই উন্নয়ন আন্দোলনে ভূমিকা রাখতে হবে। দেশ উন্নয়নের গতি অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা আজ সময়ের দাবি হয়ে পড়েছে।।”।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ,নাগরিক টেলিভিশনের সিইও ডা. আবদুর নূর তুষার,দৃষ্টি’র সহ-সভাপতি সাইফ চৌধুরী ও মাসুদ বকুল প্রমুখ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages