চট্টগ্রামে লম্পটকে গণধোলাই এর পর পুলিশে দিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

চট্টগ্রামে লম্পটকে গণধোলাই এর পর পুলিশে দিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

বান্ধবীর বাসায় বেড়াতে যায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী। এসময় সবজি বিক্রেতা কালাম মোল্লা (৪০) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।।”।

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার শিকার শিশুশিক্ষার্থী নিউমুরিং এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।।”।

ভাগ্যক্রমে ধর্ষণ থেকে বেঁচে যায় শিশুটি। পরে সে বাড়ি ফিরে পরিবারের কাউকে জানায়নি এ ঘটনা। ঘটনার চার দিন পর ওই স্কুলের পাশে কালামকে সবজি বিক্রি করতে দেখে স্কুলের শিক্ষকসহ কয়েকজনকে জানায়। এরপর সবাই মিলে তারা কালামকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ ডেকে কালামকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।।”।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিযোগকারী মিলে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।।”।
জানা যায়, ঘটনার শিকার শিশুটির সঙ্গে একই স্কুলে একই ক্লাসে কালামের মেয়ে। ঘটনার দিন তার মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলো শিশুটি। ওই সময় কালামের মেয়ে বাসায় ছিল না।।”।
কালামের পোশাক শ্রমিক স্ত্রীও ছিল কর্মস্থলে। আর এই সুযোগে কালাম মেয়েটিকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে কালাম ভয়ে তাকে ছেড়ে দেয়। এরপর শিশুটি দ্রুত ওই বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজেকে কোনমতে রক্ষা করে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages