মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলাচিঠি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 September 2018

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলাচিঠি-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী ,

গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: এডভোকেটশীপ লিখিত পরীক্ষার খাতা রিভিউ প্রসংগে আপনার সদয় হস্তক্ষেপ কামনা
মহাত্মন ,
আপনি রাষ্ট্রের সরকার প্রধান ও সর্বোচ্চ অভিভাবক। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনার অনন্য ভূমিকা অনস্বীকার্য। যেকোন সংকট নিরসনে আপনার সক্রিয় ভূমিকা ও উদ্যোগ চীর স্মরনীয় হয়ে থাকবে। রাষ্ট্র ও সমাজে ন্যায়ের শাসন ও অধিকার প্রতিষ্ঠায় আপনি সর্বোচ্চ ব্যাক্তি।

মহাত্মন আমরা ২০১৭ সালে অনুষ্ঠিতব্য এডভোকেটশীপ লিখিত পরিক্ষায় অংশগ্রহণকারী। ৭টি প্রশ্নের যথাযথ উত্তর লেখা সত্বেও দুর্ভাগ্যবশত পরীক্ষার ফলাফলে নাম না থাকার বিষয়টি অনাকাঙ্ক্ষিত অভাবনীয় ও দুর্ভাগ্যজনক।

মহাত্মন আমরা মনে করি কোথাও ভুল কিংবা অনিয়ম হয়েছে ; তাই আমরা আমাদের খাতা রিভিউ করার জন্যে বার কাউন্সিল বরাবরে আবেদন করেছি।
রিভিউর স্বপক্ষে উপস্থাপিত যুক্তি সমূহ ছিলো:
মহাত্মন আমরা ৭ টি প্রশ্নের উত্তর যথাযথ ও পুংখানুপুংখ বিশ্লেষণ সাপেক্ষে উত্তরপত্রে লিখেছি ; তাই পাশের ব্যাপারে শতভাগ আত্ববিশ্বাসী ছিলাম এবং আছি।
আমরা নিশ্চিত যে ফলাফল প্রকাশে কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়েছে কিংবা বার কাউন্সিলের কতিপয় অসাধু কর্মচারী কর্তৃক দুর্নীতির শীকারে হয়েছি।

মহাত্মন দেশে প্রচলিত প্রায় সব পাবলিক পরীক্ষায় রিভিউ'র ব্যবস্থা চালু রয়েছে। অনাকাংখিত ভুলে কিংবা অনিয়ম এর কারনে যোগ্য পরীক্ষার্থী যাতে ভাগ্য বিড়াম্বনার শিকার না হয় এজন্যেই মূলত রিভিউ পদ্ধতি।
রিভিউ ব্যবস্থা পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতা প্রমানের
অন্যতম বৈশিষ্ঠও বটে।
এডভোকেটশীপ লিখিত পরীক্ষা- ২০১৪ সালেও রিভিউ'র আবেদন করে অনেকেই কৃতকার্য হয়েছে।অথচ এবছর রিভিউ গ্রহণ করার বিষয়ে বিভিন্ন তালবাহানা চলছে।
★ মহাত্মন MCQ পরীক্ষায় OMR পদ্ধতি আছে কিন্তু লিখিত পরীক্ষার পদ্ধতিটি বেশ ত্রুটিপূর্ণ এবং বিতর্কিত । ছাত্ররা নিজেদের কোড নিজেরা পূরণ করতে পারে নাই।
(i)ফলে এখানে ভুল কিংবা অসাধুভাবে সুযোগ গ্রহনের যথেষ্ট সুযোগ রয়েছে। একটা টুকরা কাগজে নাম লিখতে হয়।
এই ত্রুটিপূর্ণ পদ্ধতির সুযোগ নিয়ে অসাধু কর্মচারীরা দীর্ঘ দিন ধরে উত্তর পত্র বদলানোর সুযোগ নিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে ।
যার মাধ্যমে সর্বোচ্চ মেধাবী ছাত্রের খাতাটি মেধাহীন ছাত্রের নামে অন্তর্ভুক্ত করে মেধাহীন ছাত্রকে অর্থের লালসায় পাশ করিয়ে দিয়ে থাকে কিংবা দেয়ার সুযোগ রয়েছে ।
(ii) এবছর ফলাফল টাইপ করার সময় ও অনেক অনেকবার সার্ভার ফল্ট করেছে ফলে একজনের রেজাল্ট অন্যের নামে লিপিবদ্ধ হওটাও স্বাভাবিক।

(iii) রেজাল্টশীট টাইপ করার সময় ও পাশ করা ছাত্রের জায়গায় ফেল করা ছাত্রের নাম অন্তর্ভূক্ত করা সম্ভব ।
★ মহাত্মন এটি একটি অন্তর্ভুক্তিমূলক পরীক্ষা কোন চাকুরীর পরীক্ষা না। রিভিউ 'র ফলে অনাকাংখিতভাবে অকৃতকার্য ছাত্ররা যদি কৃতকার্য হয় তাহলে অন্য কাহারো ক্ষতির কারন হবেনা ।
বরং রাষ্ট্রে কর্মসংস্থানের ব্যাবস্থা হবে এবং বেকারত্ব কমে আসবে।এবং যারা আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি তারা ন্যায় বিচার পাব।

মহাত্মন আপনার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ৬ মাসের পরীক্ষা ৩ বছর অপেক্ষা করার পর বহু প্রতিক্ষিত এডভোকেটশীপ পরীক্ষার সুযোগ পেয়ে MCQ'র মতো কঠিন পরীক্ষায় প্রতিযোগিতা করে উর্ত্তীর্ন হয়ে এমনকি অনেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মহাত্মন নিশ্চিত পাশ করার মতো পরীক্ষা দেওয়ার ১০ মাস পর যদি জানতে পারে ছাত্রটি অকৃতকার্য।
এবং এ অকৃতকার্য যদি হয় কোন অনিয়ম কিংবা কোন দূর্নীতির কারনে এজন্যে ছাত্রটিকে পুনঃরায় MCQ পরিক্ষায় অংশগ্রহণ এর জন্যে অনির্দিষ্ট কালের জন্যে অপেক্ষা করতে হবে যা পরীক্ষার্থীদের উপর এক ধরনের অবিচার ও নির্মম উপহাস।
মহাত্মন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক ও সরকার প্রধান। আপনি রাষ্ট্রর সর্বোচ্চ অভিভাবকই নন ; অসহায় ও আশ্রয়হীন মানুষের শেষ আশ্রয় স্থল। আপনার নিকট ন্যায় বিচার পাব এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা।

মহাত্মন আমরা মনে করি বার কাউন্সিলের অনিয়ম বা খাতা পরিবর্তনের সাথে যারাই জড়িত তারা অনেক বেশি সক্রিয় এবং তাদের হাত অনেক দূর পর্যন্ত প্রশস্ত। সুতরাং আমরা আশংকা করছি ন্যায় বিচার হতে বঞ্চিত হবো।
অতএব-উপরোক্ত দিক বিবচনা করে মানবিক এবং ন্যায় সংগত কারনে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে রিভিউ কমিটি গঠন করে
এবং আমাদের নিকট হইতে প্রয়োজনীয় ফি গ্রহণ করে স্বহস্তে লিখিত দরখাস্তের সাথে আমাদের পরীক্ষার উত্তরপত্র মিলিয়ে দেখে রিভিউ প্রসংগে বহুল আকাংখিত ও প্রত্যাশিত সিদ্ধান্ত প্রদান করিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানে মহাত্মনের সদয় মর্জি হয়।

আপনার একান্ত অনুগত
এডভোকেটশীপ লিখিত পরীক্ষায়
রিভিউ প্রত্যাশীদের পক্ষে -
(উত্তম কুমার তারণ)

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages