চট্টগ্রামে পুলিশের নামে চাঁদাবাজী অভিযোগে ২ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার: পুলিশ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 September 2018

চট্টগ্রামে পুলিশের নামে চাঁদাবাজী অভিযোগে ২ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার: পুলিশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
পুলিশ কর্মকর্তাদের নামে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানা এলাকা থেকে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।।”।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ থানার বেলতল এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।।”।

গ্রেফতারকৃতরা হলেন- মো.ফারুক আহমেদ ও নাসির উদ্দিন পলাশ।।”।

পুলিশ জানায় আটক দুজন নিজেদের দুটি বেসরকারি চ্যানেল ও অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।।”।
গত ৪ সেপ্টেম্বর এক হাজার ইয়াবাসহ চারজনকে আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।।”।
এই ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে তাদের স্বজনদের কাছে ১০ লাখ টাকা দাবি করে গ্রেফতার হওয়া দুজনসহ তিনজন।।”।
এর পরিপ্রেক্ষিতে স্বজনরা এদের দুই লাখ টাকাও দেন। এই ঘটনা জানাজানির পর মঙ্গলবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।।”।
তবে এই চক্রের তৃতীয় জন, মনা বেগম নামে এক নারী পালিয়ে গেছে বলে জানান প্রিটন সরকার।।”।
বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, ভুয়া সাংবাদিক পলাশ, ফারুক ও মনা বেগম সিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ওসিকে দেওয়ার কথা বলে টাকা আদায় করত।।”।
এ সংক্রান্ত আরও অভিযোগ আমরা পেয়েছি। এসব বিষয় আমরা যাচাই-বাছাই করছি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages