সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 September 2018

সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বে-সরকারী টিভি চ্যানেল আনন্দ টিভি'র বীর মুক্তিযোদ্ধার সাহসী কন্যা,পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীর নৃশংস হত্যার জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩) সকাল ১১ টায় চৌহালী হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলার কর্মরত সাংবাদিকরা।।”।
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, মীর শৈবাল প্রমুখ। মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌহালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি মুন্সি মোঃ আব্দুল লতিফ, যুগ্ন সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, কোষাদক্ষ আজিজুল হাকিম, সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী, আলমঙ্গীর হোসেন, রুবেল সরকার সহ আরও অনেকে। ।”।
প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বলেছেন যে, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠ বিচার হয়নি। সাগর-রুনি সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে আজ প্রাণ হারাতে হতো না। সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে মানববন্ধন থেকে সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের জোর দাবী জানানো হয়। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages