![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন বাঁশখালী উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন মাস্টার শহীদুল ইসলাম ও দোদুল চাঁপা দে।
গত ১২ সেপ্টেম্বর বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপজেলার বাছাই পর্বে বাঁশখালী উপজেলার বাছাই কার্যক্রম বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা বেগম এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।।”।
বাছাই পর্বে বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক মহোদয়গন থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলীগনের মতামতের ভিত্তিতে শ্রেষ্ট শিক্ষক(পুরুষ) ক্যাটাগরিতে নির্বাচিত হন পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহীদুল ইসলাম এবং শ্রেষ্ট শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে নির্বাচিত হন পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব দোদুল চাঁপা দে।।”।
সেরাদের সেরা হিসেবে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হাওয়ায় বিভিন্ন মহল থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে। বাঁশখালীর খবর সম্পাদক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বাঁশখালীর উপজেলার নির্বাচিত দুই শ্রেষ্ট শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment