ত্রিশালে বাল্যবিবাহ প্রতিরোধে ৫টি ব্রিগেডের উদ্বোধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

ত্রিশালে বাল্যবিবাহ প্রতিরোধে ৫টি ব্রিগেডের উদ্বোধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর দেওয়া পুরস্কারের অর্থ দিয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে আরো ৫টি ব্রিগেডের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।।”।
আজ সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।।”।
ব্রিগেডের শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে নতুন ৫ টি ব্রিগেডের ৫ জন সদস্যের হাতে একটি করে বাইসাইকেল ও ক্যাপ তুলে দেন বিভাগীয় কমিশনার।।”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, সহকারী কমিশনার ভূমি এরশাদ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী রতন সরকার, রফিকুল আলম প্রমুখ।।”।
বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেড গঠন করে সফলতা অর্জন করায় জনপ্রশাসন পদক পান ব্রিগেডের উদ্ভাবক সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনসহ ৫ কর্মকর্তা। পদক হতে প্রাপ্ত ৫ লক্ষ টাকা বিগ্রেডের উন্নয়নে দিয়ে দেন তিনি। সেই টাকায় হালিমা উচ্চ বিদ্যালয়, কাটাখালি উচ্চ বিদ্যালয়, দরিকাঠাল উচ্চ বিদ্যালয়, জয়দা উচ্চ বিদ্যালয়, পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নতুন ৫টি ব্রিগেড গঠন করা হয়। এ নিয়ে ত্রিশাল উপজেলায় মোট ২৪টি ব্রিগেড গঠন করা হলো।।”।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির জানান, বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেড ব্যাপক সফলতা দেখিয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারে ভূষিত করেছেন। আমরা এ প্রতিরোধ ব্রিগেডের মাধ্যমে সমাজে বাল্য বিয়ে, যৌন হয়রানিসহ নানা ধরনের সামাজিক অন্যায় কাজ থেকে বিরত রাখতে সচেতন করে যাচ্ছি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages