কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ৪দিন ধরে আটক করে ধর্ষণ! আটক ৪-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ৪দিন ধরে আটক করে ধর্ষণ! আটক ৪-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রবাসী স্ত্রী কে ৪দিন আটক করে  ধর্ষণ এর অভিযোগ পাওয়া গেল।।”।
অভিযোগ এর ভিত্তি তে পুলিশ ৪ জন কে গ্রেফতার করছে।জানা যায় গত ৫ সেপ্টেম্বর ওমান প্রবাসীর স্ত্রী তার বাপের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী উলুরচর এলাকা থেকে  স্বামীর বাড়িতে ফিরতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।।”।
কিন্তু অটোরিকশার চালক হাসান পথিমধ্যে সামবকশী এলাকায় এসে বল্লভপুর গ্রামের সহিদ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান ওই নারীকে। সেখানে আটকে রেখে টানা ৪ দিন যাবত তাকে গণধর্ষণ করা হয়।এ সময় ওই গৃহবধূর বিভিন্ন অশ্লীল ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরে গত ৮ সেপ্টেম্বর (শনিবার) কৌশলে পালিয়ে যান গণধর্ষণের শিকার ওই গৃহবধূ।।”।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।।”।
গ্রেফতার কৃত আসামীরা হলেন- সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে মাসুদ (২৮), একই এলাকার আবদুল বারেকের ছেলে মাসুদ (৩০), ধনপুর এলাকার ছারু মিয়ার ছেলে সিএনজি চালক হাসান (২৬) এবং ধর্ষণে সহযোগিতাকারী বল্লভপুর গ্রামের সহিদ মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৭)।।”।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সহিদকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages