ভারতীয় জাল রুপি তৈরির বাংলাদেশী কারিগর আটক!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 September 2018

ভারতীয় জাল রুপি তৈরির বাংলাদেশী কারিগর আটক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চাঁপাইনবাবগঞ্জ রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর থেকে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম রুবেল হোসেন (২২)।।”।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পোনে ৭টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।।”।
এ সময় কোটি টাকা তৈরির কাগজ, ছয়টি কালার প্রিন্টার, দুটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রুবেল প্রায় ছয় মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকা তৈরি করে আসছিল।।”।
জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানায়, ভারতীয় জাল রুপি গরু ব্যবসায়ীদের কাছে এবং বাংলাদেশি জাল টাকা কয়েকটি ব্যাংক, এনজিও ও বীমা কোম্পানিগুলোতে সরবরাহ করতো। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল। সে পলাতক রয়েছে।।”।
রুবেল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী মহল্লার আকবর আলীর ছেলে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages