বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আজ সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর নুর আহমদ সড়কে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।”।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদৃঢ় নেতৃত্বে জনপ্রিয় দল এবং তারুণ্য নির্ভর তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তদারকিতে বিএনপিকে বর্তমান ফ্যাসিস্ট সরকার ভয় পায় তাই দেশনেত্রীকে বিনা অপরাধে কারাগারে রেখে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ্য করার মধ্যদিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তির মাধ্যমে নিঃশর্ত মুক্তির দাবি জানান।।”।

বক্তরা আরো বলেন,গণতান্ত্রিক জোয়ারে ভেঁসে যাবে সকল অন্যায়-দুঃশাসন, বিদায় নিবে অবৈধ সরকার। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী।।”।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহের ও মোঃ সেলিম চেয়ারম্যানের যৌথ পরিচালানয় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, আলহাজ্ব সেকান্দর চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা, বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages