কর্ণফুলীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী থানায় জিজ্ঞাসাবাদে!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

কর্ণফুলীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী থানায় জিজ্ঞাসাবাদে!-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী।
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলি থানা চরপাথরঘাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চারতলা একটি বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্বামী মাদ্রাসা শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধু মরিয়ম জান্নাতের (২০) লাশটি উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। দাম্পত্যকলহ থেকে মরিয়ম আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানা হেফাজতে রাখার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages