রাশিয়ায় ২টি বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ চালকসহ গুরুতর আহত ১৭-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

রাশিয়ায় ২টি বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ চালকসহ গুরুতর আহত ১৭-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:

  • রাশিয়ায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ভের এলাকার ভের-জেভ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
  • স্থানীয় সময় শুক্রবার দুপুরে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
  • ভির অঞ্চলের গর্ভনর ইগর রুদেনা এক বিবৃতিতে এ তথ্য জানান বলে ক্রাইম রাশিয়া নামক গণমাধ্যম এ তথ্য জানায়।   
  • বিবৃতিতে তিনি বলেন, একটি ফোর্ড মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
  • দূর্ঘটনা সম্পর্কে বার্তা সংস্থাটি একটি ভিডিও চিত্র প্রকাশ করে যাতে দেখা যায়, একটি মিনি বাস লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা একটি বড় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। একুশে মিডিয়া।



No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages