ছাত্রকে ঔষধী গাছের পাতা খাইয়ে ঘন প্রসাব ভালো করে দিতে যেয়ে ধরা খেলো বৃদ্ধ কবিরাজ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ছাত্রকে ঔষধী গাছের পাতা খাইয়ে ঘন প্রসাব ভালো করে দিতে যেয়ে ধরা খেলো বৃদ্ধ কবিরাজ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে কেজি স্কুলের ২ ছাত্রকে ঔষধী গাছের পাতা খাইয়ে ঘন প্রসাব ভাল করে দিতে যেয়ে ধরা খেলো বৃদ্ধ কবিরাজ রাজু (৬০)।  এসময় পাচারের চেষ্টাকারী সন্দেহে  কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । সে কিশামত দূর্গাপুর গ্রামের কালাটু মিয়ার ছেলে। 
মঙ্গলবার ৯ অক্টোবর  রাতে উপজেলার ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজার এলাকায় ঘটনা ঘটে। 
জানা গেছে,খোদ্দকোমরপুর গ্রামের আউয়ালের ছেলে সৌমিক (১২) ও ভাতগ্রাম কৃষ্ণপুর গ্রামের শেখ সাদীর ছেলে শাওন ( ১১)। তারা ঝাউলার বাজার মডেল কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। দু'জন নৈশকালীন কোচিং বিরতির পর বিদ্যালয়ের পাশে বাজারে নাস্তা করার জন্য  বের হয়। 
এসময় গেটের সামনে একজন বৃদ্ধ লোকের দেখা পায়। বৃদ্ধ তাদের বলে,তোমাদের ঘনঘন প্রসাব হয় একটা ঔষধী গাছের পাতা খেলে এই সব রোগ ভাল হবে।  এসময় তারা খেয়ালীবসে কবিরাজের গাছের পাতা আনার অপেক্ষায় থাকে।
এদিকে কোচিং পরিচালক রবিউল ইসলাম রুবেল  ছাত্র দু'জনকে খুঁজতে থাকে। সৌমিক ও শাওনকে পাশের বিলের ধারে দেখতে পেয়ে পাচারকারী সন্দেহে বৃদ্ধ কবিরাজ রাজু (৬০)কে আটক করে।
 পরে পুলিশে খবর দিলে রাজুকে সাদুল্যাপুর থানা পুলিশ কবিরাজকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছাত্র দুজনকে পরিবারের হাতে তুলে দেয়া হয়ছে।
তবে ঘটনাটি এখনো রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages