জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৮ মাদক সেবনকারীকে কারাদন্ড-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৮ মাদক সেবনকারীকে কারাদন্ড-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে ৮ জন মাদকসেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে প্রায় ৬ ঘন্টার অভিযানে সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাদের আটক করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু এ কারাদন্ড ও অর্থদন্ড দেন। 
আটককৃত  ও দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার খঞ্জনপুর এলাকার মৃত সেকেন মন্ডলের ছেলে লাভলু (৩০), নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৫), গাড়িয়াকান্তের মোজাফ্ফরের ছেলে রুহুল আমিন (২০), উড়ির মৃত সালামের ছেলে রুবেল (১৮), দুদু মিয়ার ছেলে তাহেরুল (৩৫), বিশ্বাস পাড়ার মৃত মোশারফের ছেলে মোয়াজ্জেম (২৪), শালগ্রামের ছইরুদ্দিনের ছেলে ইন্তাজুল (৩৫), নামুজার মতিয়ারের ছেলে মিজানুর রহমান (২০)
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি মাদক স্পটে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত মানুষের সামনে ধ্বংস করা হয়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages