![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের আম গ্রামে চাচার বাড়ীতে ঢুকে প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষনের চেষ্টা করেছে একই গ্রামের মৃত মিনহাজ মন্ডলের ছেলে প্রভাবশালী লম্পট ওয়াহাব মিয়া (৬০)। এসময় প্রতিবন্ধী আছিয়ার(২৯) গোংরানিতে পাশের রুমে থাকা চাচী এগিয়ে আসলে লম্পট তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় থানার অভিযোগ দেয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও মোটা অংকের টাকার বিনিময়ে চলছে মিমাংসার তালবাহানা। থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের আমগ্রামের প্রতিবন্ধী আছিয়ার ৮বছর আগে বিবাহ হয়। দুই বছর পড়েই বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেলে তারপর থেকে সে চাচার বাড়ীতে থাকে।তার চাচার পার্শ্ববর্তী বাড়ীর ধর্ষক ওয়াহাব অনেকদিন থেকে আছিয়াকে ইসারা ইঙ্গিতে খারাপ প্রলোভন দিয়ে থাকে সে ঘটনা গুলী তার চাচা, চাচী কে জানালেও সমাজের চক্ষু লজ্জার ভয়ে কাওকে জানাইনি সে।
গত-২০/০৯/২০১৮ ইং তারিখে রাত নয় ঘটিকার সময় আছিয়া বেগম কে তার চাচার বাড়ীতে একা দেখতে পেয়ে চোরের মতো ঘরে ঢুকে লম্পট ওয়াহাব তার মুখ চিপেধরে শরীরের বিভিন্ন অংশে হাত দেয় ও শরীরের কাপর খুলে ফেলে ধর্ষনের চেষ্টা করে। আছিয়ার গোংরানিতে পাশের রুম থেকে তার চাচী গেংরানি শুনে আছিয়া ও ওয়াহাব মিয়াকে উলঙ্গ অবস্থায় দেখে ও ওয়াহাব কে আটকানোর চেষ্টা করে। সে তখন দুইজন কেই ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এবং বিভিন্ন রকম ভয় ভীতি দেখায়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও ঘটনার২ সপ্তাহ পেরিয়ে কোন মামলা হয়নি। বরং লম্পট এলাকার প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় কতিপয় সমাজপতিরা মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামপাচা দেয়ার চেষ্টা করছে।
এ ব্যপারে ইউপি সদস্য জাহাঙ্গির আলম মিনু সাংবাদিকদের জানান,এ ঘটনায় অভিযোগ দায়ের হলেও বিষয়টি মিমাংসা করা হয়েছে।
এলাবাসীর অভিযোগ, কতিপয় সমাজপতি মোটা অংকের টাকার বিনিময়ে এ ঘটনাটি মিমাংসার নামে ধামচাপা দিয়েছে ।এবং ভিকটিম ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে ভিকটিম চরম নিরাপত্তা হীনতায় ভূগছে।দীর্ঘ দিনেও বিচারের নামে তালবাহানায় ভিকটিমের চাচা গতকাল আবারও থানায় এজাহার দায়ের করেছেন। লম্পট ওয়াহাব মিয়া এতিপূর্বেও ধর্ষনের ঘটনায় ধরা পড়েছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।এঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেছে ভূক্তভোগী আছিয়ার পরিবার ও এলাকাবাসী। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment