রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আলো নিহত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আলো নিহত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাজশাহী রিপোর্ট:
  • রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন ওরফে আলো নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।
  • নিহত আলাউদ্দিন হোসেন নগরীর ডাঁশমারী এলাকার মৃত মুক্তার আলীর ছেলে। তিনি নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীও ছিলেন তিনি।
  • জানা গেছে, গত ১ অক্টোবর রাজশাহী নগরীর জাহাজঘাট সংলগ্ন পদ্মার মধ্যচরে মাদকবিরোধী অভিযানে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্য জখম হন। ওই হামলায় নেতৃত্ব দেন মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলো ও তার লোকজন।
  • তারা পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ী আক্কাস আলীকেও ছিনিয়ে নেন। ওই ঘটনায় দায়ের করা তিন মামলায় আসামি ছিলেন আলাউদ্দিন হোসেন।
  • পুলিশের ভাষ্য, আলাউদ্দিন হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার নামে মাদকের একাধিক মামলাও রয়েছে। মাদকসহ পুলিশের হাতে বিভিন্ন সময় তিনি গ্রেফতারও হন।
  • পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিন হোসেনসহ চার জনকে উদ্ধার করা হয়।
  • রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক আলাউদ্দিন হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages