লেখক: রিনা রহমান:
তুমি আবার এসো
সেদিন তুমি এসেছিলে মলিন বেশে আমার ঘরে,
জানাতে পারিনি তোমায়
কোন সম্ভাষন সাদরে।
সেদিন দেখেছি তোমার দুচোখে ন
নিরাশার অন্ধকার
সেদিন শুনেছি তোমার জীবনের
নিদারুন হাহাকার।
পারিনি তোমায় বসন্তের
লালফুল দিয়ে স্বাগত জানাতে,
এবার তুমি প্রত্যয়ের অগ্নিতে
উজ্বল;
তুষার গলানো উত্তাপ নিয়ে--
এসো আমার ঘরে
হাসি আর গানে ভরে দাও
আমার নিস্পেসিত প্রান।
তুমি আবার এসো---------
তোমায় সেদিন বরন করবো,
আমার সবটুকু ভালবাসা দিয়ে।
লেখক: রিনা রহমান





No comments:
Post a Comment