![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
কক্সবাজার কুতুবদিয়া উপজেলায় জাতীয় ছাত্র সমাজ বড়ঘোপ ইউনিয়ন শাখার ২১জন সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি, উপজেলা আহবায়ক মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম আরফান এর যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শহীদ ছোটন আহবায়ক, জাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম হেলালী, রাহাত হোছাইন, হেলাল উদ্দিন যুগ্ন আহবায়ক ও শাহিন আলম কে সদস্য সচিব করা হয়েছে। অনুমোদিত আহবায়ক কমিটিকে ০৯ অক্টোবর-২০১৮ইং তারিখ হতে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিকে গতিশীল করে সম্মেলন দেওয়ার শর্তে সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় বলে ছাত্র সমাজ অফিস দপ্তর সূত্রে উপজেলা সদস্য ফাহিমুল ইসলাম আসিফ নিশ্চিত করেন।





No comments:
Post a Comment