সিরাজগঞ্জে অবৈধভাবে প্রায় ২লক্ষ টাকা মুল্যের সরকারী গাছ কাটা হয়েছে। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 December 2018

সিরাজগঞ্জে অবৈধভাবে প্রায় ২লক্ষ টাকা মুল্যের সরকারী গাছ কাটা হয়েছে। একুশে মিডিয়া


এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আওতাধীন আমসারা গ্রামের সরকারী সড়কের দু'পাশে বন বিভাগের রোপনকৃত প্রায় ২ লক্ষ টাকা মুল্যের সরকারী গাছ অবৈধভাবে ক্ষমতার দাপটে কেটে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী মালেক আলী।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় যে, সলঙ্গা থানার আমসারা গ্রামের প্রভাবশালী নেকবার আলী'র ছেলে মালেক আলী সরকারী সড়কের দু'পাশ থেকে বন বিভাগের রোপনকৃত ৪৫-৫০টি ইউকালেক্টর গাছ কেটে নিয়ে যায়। গত ৪-৫ দিন আগে গাছকাটা শ্রমিক নিয়ে এসে তারা ওই গাছগুলো কেটে নিয়ে যায়।
প্রভাবশালী মালেক আলীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না৷ এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকেও কোন কর্মকর্তা তাদের বাঁধা দেয়নি বলেও জানান স্থানীয় এলাকাবাসী।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages