![]() |
এম এ হাসান, কুমিল্লা:
এই বিশাল মাঠটি কানায় কানায় ভরপুর, রাত পর্যন্ত মহিলা মা ও বোনদের উপস্থিতি সত্যিই প্রমান করে মুজিবুল হক কতটা জনপ্রিয় একজন মানুষ,এতটা বিশাল জনপ্রিয়তার পেছনে রয়েছে আপনাদের আন্তরিকতা আজকের উপস্থিতি তার প্রমাণ।
আপনাদের এই বিশাল উপস্থিতিতে আমি মুগ্ধ, আন্তরিক ভাবে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, ইনশাআল্লাহ আপনাদের এই আন্তরিক ভালবাসার প্রতিদান পূর্বের ন্যায় আরো অধিক ভাবে দেওয়া হবে,মহাজোটের নৌকা মার্কার জনসভায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এসব কথা বলেন, কুমিল্লা-১১ আসনের মহাজোটের প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সহধর্মিণী এড হনুফা আক্তার রিক্তা।
২৭ই ডিসেম্বর সন্ধায় আসন্ন ৩০ ই ডিসেম্বর একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে উপজেলার কাশিনগর ইউনিয়নে স্থানীয় কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোটের প্রার্থীর নৌকা মার্কায় সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয়।কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল হজ্ব মোখলেছুর রহমান মজুমদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর উপস্থাপনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কুমিল্লা-১১ আসনের মহাজোটের প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব,এসময় তিনি বলেন এই কাশিনগর ইউনিয়ন এর মানুষ,শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামের রাস্তা ঘাট,বাজার সহ সকল কিছুর সাথে মিশে আছে আমার জীবনের স্মৃতিবিজড়িত অতীতের দীর্ঘ সময়, এখানে শুরু ছাত্রজীবনের অধ্যায়,আর তাই এই কাশিনগর ইউনিয়ন এর প্রতি আন্তরিকতার বহিঃপ্রকাশ হলো কাশিনগর ইউনিয়ন কে সাজিয়েছি উন্নয়নের একটি দৃশ্যমান ইউনিয়ন।নির্বাচনী সভায় আজকের এই বিশাল জনসভায় কথা দিলাম জীবনের বাকী সময় টুকু ও কাশিনগর ইউনিয়ন বাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ।
উক্ত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক কুমিল্লা জেলা প্রশাসক আল হজ্ব ওমর ফারুক, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.আবুল খায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম মির হোসেন মিরু,আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল হাসান মুরাদ, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শহিদুল হক শাহিন, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, কাশিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুল রহমান বাহার, সাধারণ সম্পাদক শাহআলম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব সহ প্রমুখ।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment