দোহারে সালমান এফ রহমানের উঠান বৈঠক অনুষ্টিত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 December 2018

দোহারে সালমান এফ রহমানের উঠান বৈঠক অনুষ্টিত। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে আওয়ামালীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুকসুদপুরের ৭নং ওয়ার্ডের মেম্বার ও মুকসুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শেখ আলী হোসেন মেম্বারের সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠকের প্রধান অতিথি মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম, এ হান্নান খান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের গত দশ বছরের দেশের উন্নয়নের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি আরো বলেন, সালমান এফ রহমান নির্বাচনে জয়ী হলে তিনি মন্ত্রী হবেন। দোহারে ব্যাপক উন্নয়ন হবে এবং বিষেশ করে দোহার উপজেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে ও দোহারের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে সালমান এফ রহমানকে জয়ী করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ টিপু দেওয়ান, মুকসুদপুর ইউনিয়নের আওয়মীলীগের সহসভাপতি নজরুল মোল্লা, ইউনিয়নের যুগ্নসম্পাদক শেখ আলী হোসেন মেম্বার, মিজানুর রহমান মিলন খান, সারোয়ার আলম হানিফ ও মিঠু দেওয়ানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages