![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নিরাপত্তার দায়িত্বে থাকা ডিবি পুলিশের এএসআই মো. মনিরুজ্জামান মিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রাউেজন)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
এ ঘটনায় অঝোরে কেঁদেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। মিন্টুর সহকর্মী মো. বায়েজীদ হোসেন বলেন, লোহাগড়ার নোয়াগ্রাম ইউপির দেবী গ্রামে নির্বাচনী প্রচারণায় যান মাশরাফী ও তার স্ত্রী সুমনা হক সুমি। এ সময় এএসআই মিন্টু বুকে ব্যথা অনুভব করলে মাশরাফী নিজে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোহাইমিন জিসান, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, হাসপাতালে আনার আগেই এএসআই মিন্টুর মারা গেছেন। এএসআই মনিরুজ্জামান মিন্টু যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। তার ৮ বছরের একটি মেয়ে রয়েছে। এএসআই মিন্টু নড়াইল সদর থানা থেকে দুইমাস আগে ডিবিতে যোগ দেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment