নৌকা প্রতীকের পক্ষে কালিকাপুর ইউনিয়নে ওঠান বৈঠক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 December 2018

নৌকা প্রতীকের পক্ষে কালিকাপুর ইউনিয়নে ওঠান বৈঠক। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, কুমিল্লা প্রতিনিধি:
আগামী  ৩০ ই ডিসেম্বর আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কালিকাপুর ইউনিয়নে মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এর নৌকা প্রতীক এর পক্ষে ২৩ই ডিসেম্বর রবিবার সন্ধা ৭ঘটিকার সময় ওঠান বৈঠক অনুষ্ঠিত হয় উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমশপুর গ্রামে।
কালিকাপুর ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাদেকুর রহমান ও সেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন খান এর যৌথ উপস্থাপনায় উক্ত ওঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল করিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জাফর আলম, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু,  বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী উপ কমিটির সাবেক সহ-সম্পাদক সেলিম আহমেদ শামস্,  কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার, আওয়ামীলীগ নেতা আঃরশিদ মেম্বার,কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওহাব, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারিক, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী কনক, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরাফত আলী, সালেহ আহমেদ সহ ইউনিয়নের আওয়ামী সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উক্ত ওঠান বৈঠকের সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য হাজী মোবারক হোসেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages