![]() |
এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ১২টি ককটেল সহ এক ব্যক্তি কে আটক করেছে স্থানীয় চৌদ্দগ্রাম থানা পুলিশ।চৌদ্দগ্রাম থানায় কর্মরত পুলিশ সূত্রে জানা গেল ২৩ই ডিসেম্বর রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ইয়াছিন মিয়া নামক এক ব্যক্তিকে উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নের স্থানীয় মুন্সিরহাট বাজার থেকে আটক করে।
এসময় আটক কৃত ব্যক্তির হেফাজতে থাকা ১২টি ককটেল উদ্বার করে পুলিশ।আটককৃত ইয়াছিন একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে। তার মুন্সিরহাট বাজারে ফয়সাল মেডিকেল নামের একটি দোকান রয়েছে।
এই বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানায় আলাপকালে থানায় কর্মরত এসআই আরিফ তথ্যটি নিশ্চিত করেন,এসময় তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াছিনের হেফাজতে থাকা ১২টি ককটেলসহ তাকে দোকান থেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment