![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্তে আজ সোমবার অজ্ঞাত এক আদিবাসী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,সকালে নন্দইল সীমান্তের ২৭৮ মেইন পিলারের ৩৫ সাব পিলার এলাকায় লোকজন মাঠে কাজ করতে গেলে পড়নে লুঙ্গি ও গেঞ্জি পড়া অবস্থায় একটি লাশ দেখে কড়িয়া ক্যাম্পের বিজিবিকে জানায়।নিহত ব্যক্তি ভারতীয় নাকি বাংলাদেশী সকাল ১০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়। বৈঠকে নিহত ব্যক্তি ভারতীয় নয় বলে বিএসএফ জানালে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment