ধুরাইল আ.লীগের উদ্যোগে নৌকার প্রার্থী’র পক্ষে নির্বাচনী পথসভা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 December 2018

ধুরাইল আ.লীগের উদ্যোগে নৌকার প্রার্থী’র পক্ষে নির্বাচনী পথসভা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হালুয়াঘাট উপজেলার ধুরাইল দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত পথসভা দুপুরের পর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পথসভায় আগমনের পর তা জনসভায় রূপান্তরিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীনতার স্বপক্ষে অর্থনৈতিক মুক্তির জন্য নৌকাকে প্রতীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি আশ্বাস দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ যদি আমাকে নৌকায় ভোট দেয় তাহলে এই ধুরাইল ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে।
নির্বাচনী এই পথ সভার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, কানাডা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল সিদ্দিক মাস্টার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য ও ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages