উন্নয়নের প্রতীক ও রেলপথ মন্ত্রী’র টানে ২মাস পর আবারো দেশে ফিরলেন: জামাল আহমেদ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 December 2018

উন্নয়নের প্রতীক ও রেলপথ মন্ত্রী’র টানে ২মাস পর আবারো দেশে ফিরলেন: জামাল আহমেদ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-১১ আসন (চৌদ্দগ্রাম) মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এর পক্ষে নৌকা প্রতীক এর প্রচোরণায় অংশ নিতে  কুয়েত থেকে দেশে ফিরছেন যুবলীগ নেতা জামাল আহমেদ,পারিবারিক সূত্রে জানা গেল গত ২ মাস পূর্বে ছুটি কাটিয়ে কর্মস্থল কুয়েতে পাড়ি জমানো এই যুবলীগ নেতা ২৪ই ডিসেম্বর রবিবার আবারো দেশে ফিরলেন।
নৌকার প্রচারে দেশে আসা এই ব্যক্তি  কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর  ইউনিয়নের জামপুর গ্রামের বাসিন্দা, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন
একুশে মিডিয়া’র প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান প্রবাসে কর্মরত থাকলেও প্রিয় সংগঠন এর প্রতি কখনোই আমার আন্তরিকতা কমতি নেই। আত্নার সাথে মিশে থাকা সংগঠন বলে কথা।
যদিও আমি ২ মাস পূর্বে ছুটি কাটিয়ে গেছি, কিন্তু আসন্ন ৩০ ই ডিসেম্বর নির্বাচন, যে মহান মানুষ রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাই আমাদের প্রয়োজনে এতসব উন্নয়ন স্থাপনা করে ও আজ ও রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, সেই হিসেবে একজন সামান্য কর্মী হয়ে আর্থিক ক্ষতির চিন্তা নয়, এটা আমার সাংগঠনিক দায়িত্ব কর্তব্যবোধ এর বিষয়, আর তাই দেশে আসা ইনশাআল্লাহ ৩০ ই ডিসেম্বর পর্যন্ত যতটুকু সময় পাই সবটুকু ই উজার করে দিবো প্রিয় নেতার নৌকা প্রতীক এর পক্ষে, আমার কালিকাপুর  ইউনিয়নের স্থানীয় আওয়ামী সহযোগী সংগঠন এর সাথে ঐক্যবদ্ধ প্রচার প্রচারনায় থাকবো মাঠে।একাদশতম জাতীয় সংসদ নির্বাচন এর পর তিনি আবার পূনরায় কর্মস্থলে  ফিরে যাবেন বলে জানান।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages