বোরহানউদ্দিনে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ‘রাইহান চৌধুরী ইবাদ'। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 December 2018

বোরহানউদ্দিনে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ‘রাইহান চৌধুরী ইবাদ'। একুশে মিডিয়া



এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বরিশাল শিক্ষাবোর্ডের অধীন, ভোলা'র বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু উ:বি: সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র রাইহান চৌধুরী ইবাদ, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ২০১৮ইং পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সে এ গৌরবময় প্রাপ্তির জন্য সর্ব প্রথম সৃষ্টিকর্তা'র শুকরিয়া ও তাঁর পিতা আব্দুস ছালাম চৌধুরী, মাতা রাহিমা বেগম, এবং তাঁর সম্মানীত শিক্ষকদের অবদানের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে।
সে জানায়, বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা এবং আমার আত্মবিশ্বাসী প্রচেষ্টায় আজকের এই ফলাফল।
ভবিষ্যতে উচ্চ শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অব্যাহত রাখার জন্য সে তাঁর সকল শিক্ষক-মণ্ডলী, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি এবং সকল আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সকলের নিকট দোয়া প্রত্যাশী।
রাইহান চৌধুরী ইবাদের বাবা, মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, মা - তার'ই অধ্যয়নরত স্কুল অর্থাৎ মির্জাকালু উ:বি: সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁরা ছেলের সুন্দর ভবিষ্যত ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
উল্লেখ্য,এবার মির্জাকালু উ:বি সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (পিএসসি) পরীক্ষার্থীর সংখ্যা,মোট ৬৩ জনের মধ্যে শতভাগ পাশ সহ- জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মোট চার জন।
তারা হলো- রাইহান চৌধুরী ইবাদ, মাহমুদুল হাসান রেদওয়ান,আরলিনা শরীফ রোজা,ও ফজলুল কাদের 'আরাফাত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক: রবীন্দ্রনাথ দেবনাথ ও সহ-প্রধান মনিরুজ্জামান (রুবেল)স্যার এ তথ্য নিশ্চিত করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages