![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ও শালুয়াভিটা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটায় দু'জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৪ ডিসেম্বর ২০১৮ইং) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমান।
এসময় চর ছোনগাছা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) ও চর শৈলাবাড়ী গ্রামের মৃত্য মফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মতিন (৩৩) কে আটক করা হয়।
অপরদিকে শালুয়াভিটা ফকিরপাড়া পাকা রাস্তার পাশ থেকে চারটি সরকারি সম্পদ মুল্যবান গাছ কাটা অবস্থায় গাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত গাছগুলো বনবিভাগের ফরেন গার্ড নবুয়াত আলীর আওতাভুক্ত করে দেয়া হয়। এবং মামলা করার দায়িত্ব প্রদান করেন সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমান।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসের অফিস সহকারি মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশ আনসার সদস্য উপস্থিত ছিল।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment