বিজিবি কর্তৃক পাঁচবিবিতে ফেন্সিডিলসহ কিশোর আটক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 December 2018

বিজিবি কর্তৃক পাঁচবিবিতে ফেন্সিডিলসহ কিশোর আটক। একুশে মিডিয়া



সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মাদক প্রবন এলাকা উত্তর গোপালপুর গ্রাম হইতে ভারত থেকে আসা আমদানী নিষিদ্ধ ৩৭ বোতল ফেন্সিডিল সহ এক কিশোরকে আটক করেছে বিজিবি।
আটককৃত কিশোরের নাম শ্যামল (১৪)। সে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মহিলা কলেজ এলাকার রবিউল আলমের পুত্র।
আটাপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়,শরীরে বিশেষ কায়দায় ৩৭ বোতল ফেন্সিডিল বেধে আটক শ্যামল ভারত থেকে বাংলাদেশ এলাকায় প্রবেশ করলে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। কোন উপায় না পেয়ে সে নদীতে ঝাঁপ দেয়। জনৈক্য বিজিবি সদস্যও নদীতে ঝাঁপ দিয়ে তাকে ফেন্সিডিল সহ ধরে ফেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মাদক পাচারকারী কিশোরকে পাঁচবিবি থানায় সোপোর্দ করা হয়।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages