নড়াইল সফরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম, প্রশাসন ও অর্থ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 December 2018

নড়াইল সফরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম, প্রশাসন ও অর্থ। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে খুলনা রেঞ্জের, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান,(বিপিএম), (প্রশাসন ও অর্থ), নড়াইল জেলা সফর কালে পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), তাকে ফুলেল শুভেচ্ছা দেয় পরে সালাম গ্রহন করেন। পরবর্তীতে দৃষ্টিনন্দন পুলিশ মৎস্য এ্যাকুরিয়াম, পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন  অতিরিক্ত ডিআইজি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস ও নড়াইল পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খুলনা রেঞ্জের, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ হাবিবুর রহমান, (বিপিএম) বলেন সাংবাদিকরা জাতির দর্পণ।
সাংবাদিকরা আমাদের পেছনে আছে বলেই আমরা আমাদের ভুলগুলো সংশোধনের সুযোগ পাই। মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে  তিনি জিহাদ ঘোষণা করেন, তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages