![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থীসহ তরুণ ও যুবারা জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সিএনজি,অটো চালক,ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি সেলুনের নরসুন্দররা পর্যন্ত জুয়া খেলার সাথে সম্পৃক্ত। কেউ রাতারাতি জুয়ার টাকায় নিজেকে পরিবর্তন করছে,কেউ বা নিঃস্ব হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে,প্রতি ২০ ওভারে রানের ওপর এবং বলে বলে ধরা হচ্ছে টাকার বাজি। কোন খেলোয়াড় বেশি রান করবে,কে বেশি চার মারবে এবং কোন দল জিতবে এসবের ওপর প্রতি মুহূর্তে চলছে বাজি ধরা। এভাবে প্রতিদিন উপজেলায় লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে বলে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে। পাড়া মহল্লার চায়ের দোকান,বাসা বাড়ি,ক্লাব এমনকি যেখানেই টিভি সেখানেই চলছে বাজি ধরা। এছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহার করে টিভি দেখে সহপাঠীদের সাথে ফোন,হোয়াটসআপ ও ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও বিভিন্ন অঙ্কের টাকা বাজিধরা হয়। এভাবে ক্রিকেট জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ ও যুব সমাজ।
এসব জুয়াড়ি কৌশলগত কারণে অনেকটাই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
সচেতন অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।প্রশাসনের কঠোর নজর দারিই পারে যুব সমাজকে বিপথগামী ও ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment