![]() |
একুশে মিডিয়া, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৩ জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর ঈদগাহ বড় মাঠ শহীদ মিনা চত্বরে সাবেক গণশিক্ষা মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো.খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সাংসদ মো.শিবলী সাদিক এমপি ও দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment