কুমিল্লায় আ হ ম মুস্তফা কামাল ও তাজুল ইসলাম এর নাম আসলো নতুন মন্ত্রীসভায়। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 6 January 2019

কুমিল্লায় আ হ ম মুস্তফা কামাল ও তাজুল ইসলাম এর নাম আসলো নতুন মন্ত্রীসভায়। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
সদ্য সমাপ্ত হওয়া  একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট।
এ বিজয়ে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট। নতুন সরকারের মন্ত্রী সভার আকার হচ্ছে ৪৬ জন। 
এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নিবেন ৩ জন। রবিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় মন্ত্রী সভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন কুমিল্লার দুই সংসদ সদস্য। অর্থমন্ত্রী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রী হয়েছেন কুমিল্লার তাজুল ইসলাম।
উল্লেখ্য আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের নৌকা প্রতীকে ৪ লাখ ০৫ হাজার ৫৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) করেছেন আসন থেকে নৌকা প্রতীকে ২লাখ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আ হ ম মুস্তফা কামাল ও তাজুল ইসলাম আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন।
মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ায় কুমিল্লাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দুই মন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে নেতাকর্মী ও সাধারণ জনগণ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages