![]() |
মোঃ লিসেদ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
আজ (২৮ জানুয়ারী সোমবার) লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে।
“পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহণ করুন”
-এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। চলবে আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত।
উক্ত অনুষ্ঠানটি আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার সভাপতিত্বে ওপেন হাউজ ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন। আদিতমারী থানার ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম অতিথি বৃন্দ হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন,ভাদাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াস আহমেদ বসুনিয়া,সাবেক প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দেব শর্মা।
এসময় (ওপেন হাউজ ডে অনুষ্ঠানে) উম্মুক্ত আলোচনায় অংশ নেন সারপুকুর ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, মহিষখোচা ইউনিয়নের নুর ইসলাম, দুর্গাপুর ইউনিয়নের আবু বকর প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ ,শিক্ষক, জনপ্রতিনিধি, পুরোহিত ও সাংবাদিকসহ আরো অনেকে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment