ঝিনাইদহে বাল্য বিবাহ দেওয়ায় বাবাকে ৬মাসের কারাদন্ড!! একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 28 January 2019

ঝিনাইদহে বাল্য বিবাহ দেওয়ায় বাবাকে ৬মাসের কারাদন্ড!! একুশে মিডিয়া


রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ঝিনাইদহে ৮ম শ্রেণির মেয়েকে বাল্য বিবাহ দেওয়ায় বাবাকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাথপুকুর গ্রামে।
সোমবার সন্ধ্যায় এঘটনায় মেয়ের বাবা সলিম উদ্দিন(৫৫)কে আটক করে ৬মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সলিম উদ্দিন একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার বাথপুকুর গ্রামের সলিম উদ্দিনের মেয়ে ও ডাকবাংলা উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী সোনালী খাতুনকে একই গ্রামের আব্দুল আজিজের সাথে বিবাহ হয়েছে।
বর্তমানে বর ও কনে সলিম উদ্দিনের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সোমবার বিকালে সেখানে অভিযানে গেলে বর ও বিবাহ পড়ানো ইমাম পালিয়ে গেলেও ছাত্রীর বাবা সলিমকে আটক করা হয়। পরে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭(৮) ধারা মোতাবেক মেয়ের বাবা সলিম উদ্দিনকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages