![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রিজেন্ট এয়ারওয়েজ'র একটি ফ্লাইটে করে ড হাসান মাহমুদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলে সিটি মেয়র তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ ছালাম, রাউজান পৌরসভা সাবেক মেয়র দেবাশীষ পালিতসহ চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment