ভোলায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 15 January 2019

ভোলায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত।। একুশে মিডিয়া


জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা:
ভোলা সড়ক দূর্ঘটনায় মো. তুহিন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ(১৫জানুয়ারী) মঙ্গলবার সকলে  সদর উপজেলার ইলিশা ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তহিন ভোলা তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুল হকের ছেল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তুহিন তার মায়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে বাসে যোগে ইলিশা ফেরীঘাট আসেন। ঘাটে এসে বাসটি থামলে তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এসময় চালক বাসটিকে সামনে আগালে পাশে দাড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পরে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।
ইলিশ পুলিশ ফাড়ির কর্মকর্তা(এসআই) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের  সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages