জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কম্বল বিতরণ করলেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 11 January 2019

জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কম্বল বিতরণ করলেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট।। একুশে মিডিয়া


গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
“হারবে শীত জিতবে মানবতা’ আসুন অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, উপদেষ্টা স্থানীয় দৈনিক লোকায়ন প্রত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহ, উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুল। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages