![]() |
এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রতি বছর এর ন্যায় দুস্থ অসহায় শীতার্তদের মাজে কম্বল বিতরণ করলেন চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী
সমাজ সেবক ইলিয়াছ হাজারী।প্রতিবছর ই এই সমাজ সেবক নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায় মানুষের পাশে এসে বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকে।জানা যায় এই বছর ও ধারাবাহিক ১০ই জানুয়ারী (বৃহস্পতিবার) উপজেলার কাশিনগর ইউনিয়নে ইলিয়াছ হাজারীর নিজ গ্রাম জুগিরকান্দিতে অসহায় দুস্থ শিতার্তদের মাজে কম্বল বিতরণ করা হয়।
১নং কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক হাজী ইলিয়াছ হাজারীর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের মডেল চেয়ারম্যান নামে খ্যাত মোশারেফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুগিরকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা নুরুল হক, কাশিনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা সালেহ আহমেদ সালেহ, যুবলীগ নেতা সেলিম মোল্লা সহ কাশিনগর ইউনিয়নের ও জুগিরকান্দি গ্রামের বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সভাপতি ইলিয়াছ হাজারীর বক্তব্য শেষে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত দুস্থ অসহায় ২৫০ জনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment