![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদসহ তিন জনকে আটক করেছে।
গত বুধবার (৯জানুয়ারী) বিকাল ০৪:৩০ মিনিটে, র্যাব-১২ স্পেশাল কোম্পানীর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান এর নেতৃতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাতী বাজারস্থ কলেজ মোড় বায়তুল সালাত জামে মসজিদ এর দক্ষিণ পার্শ্বের মেথর পট্টির জনৈক বাদল মিত্র, পিতা- মৃত রামলাল এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩জন কে গ্রেফতার করা হয়।
আসামীরা হলো: ১। মোঃ আলাউদ্দিন শেখ (২৭), পিতা- আঃ মজিদ শেখ।
২। মোঃ ইসরাফিল মন্ডল (২১), পিতা-মৃত আঃ সাত্তার মন্ডল।
৩। মোঃ বাদশা শেখ(২৫), পিতা- মোঃ সুরুজ শেখ।
সর্বসাং- নাগগাতী উত্তরপাড়া, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ কে ২'শ লিটার চোলাইমদ ২টি মোবাইল সেট ও নগদ ৮'শত টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মামলা নং-০৯, তারিখ-১০/০১/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ৩২(খ) ধারায় রুজু করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment