স্থগিতকৃত গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীসহ আরোও দুই জনের মনোনয়নপত্র প্রত্যাহার ।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 10 January 2019

স্থগিতকৃত গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীসহ আরোও দুই জনের মনোনয়নপত্র প্রত্যাহার ।। একুশে মিডিয়া


 মোঃ শাহরিয়ার কবির আকন্দ, পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি:
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক স্থগিতকৃত গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর)  আসনের ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ সাদিকুল ইসলাম ও হানিফ দেওয়ান  নির্বাচনে অংশ নিচ্ছেন না। দলীয় সিন্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। 
এর আগে, জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন  করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন ডা. মইনুল হাসান সাদিক। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘ বিভিন্ন কারণে তিনি  প্রার্থিতা প্রত্যাহার করেন । একই সঙ্গে নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিও জানান তিনি। এসময় জেলা ও সাদুল্যাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের ঐক্যফ্রন্টের বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. মইনুল হাসান সাদিক।

এর আগে, ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে এ আসনে প্রার্থী ছিলেন ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। তিনি গত ২০ ডিসেম্বর মারা গেলে ভোটগ্রহণ স্থগিত করে পুনঃ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
 অপরদিকে ইসলামী আন্দোলনের হানিফ দেওয়ান ও বাসদের সাদেকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।  
এ আসনে বৈধ প্রার্থী ছিলেন আটজন। ডা. সাদিক মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রার্থী থাকলে ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান এমপি ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি,  ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।



একুশে মিডিয়া/এমএ 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages