![]() |
জহরুল ইসলাম (জীবন) হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ইসি সচিব হেলাল উদ্দীন চলিত মাসের প্রথম শুরুতেই সংবাদ সম্মেলনে ঘোষণা করেন মার্চ মাসেই অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। ফলে দেশের প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় বিভিন্ন রাজনীতিক ও সামাজিক অনুষ্ঠিানে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে হরিপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার এক বিশেষে সাক্ষাৎকাওে গত মঙ্গলবার সকালে উপজেলার কাঠালডাঙ্গীবাজারে এ কথা বলেন।
হরিপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার বলেন, তিনি কাঠালডাঙ্গী মহিলা কলেজের অধ্যক্ষ পরিচালনার পাশাপাশি সব সময় সমাজ ও দেশের স্বার্থে কাজ করে এসেছেন।
সম্প্রতি এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের তাঁর নিজ হাতে গড়া কাঠালডাঙ্গী মহিলা কলেজে ও মেন্দ্ররগাঁও স্কুলে চাকুরীর সুযোগ করে দিয়েছেন।
অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার উপজেলা আওয়ামী লীগের উপদেশষ্ঠা কমিটির সদস্য ও উপজেলা কৃষকলীগের সভাপতি। এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলে উন্নয়ন এবং গরীব-দুখীদের সহযোগিতা দিয়ে আসছেন। তিনি এসময় আরো বলেন, আমি থেকেই অসহায় মানুষের কথা ভেবেছি, তাদের পাশে থেকেছি। সমাজ উন্নয়নে কাজ করেছি।
কিন্ত বর্তমান ভাইস চেয়ারম্যানের কোনো রকম সহযোহগিতা পাচ্ছে না উপজেলার সাধারণ মানুষ। সমাজ ও এলাকার মানুষ নানাবিধ সমস্যা জর্জরিত।
অনাচার-দুরাচারে মানুষ অশান্তিতে আছে। তাই এসব দিক বিবেচনা করে অসহায় মানুষের পাশে থাকার অভিপ্রায়ে এবং সরকারের গৃহীত জনহিতকর পদক্ষেপ বাস্তবায়নে নিবেদিত ভাবে কাজ করার দুঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চাই। তাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment