জাতীয় সংসদে শপথ গ্রহণে এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 January 2019

জাতীয় সংসদে শপথ গ্রহণে এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী। একুশে মিডিয়া


মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের শপথ গ্রহণ করেন, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসন থেকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত নির্বাচিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বেলা ১১টায় জাতীয় সংসদে শপথ গ্রহণ সম্পন্ন হয়।
বিধি মোতাবেক দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ পাঠ করান।
সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর নবনির্বাচিত এমপিদের শপথকক্ষে প্রবেশের সময় ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
শপথকক্ষে ঢোকার পর সবার হাতে তুলে দেওয়া হয় শপথনামার ফোল্ডার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন গ্রহণের পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। স্পিকার নিজেও একাদশ সংসদের এমপি নির্বাচিত হওয়ায় অন্যদের শপথ পড়ানোর আগে তিনি নিজে নিজের শপথ গ্রহণ করেন। এরপর অন্য এমপিদের শপথবাক্য পাঠ করান তিনি।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages