![]() |
মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে মটরবাইক দূর্ঘটনায় মোঃ মিরাজ হোসেন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার বানাঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজ দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মোঃ আতাহার মোল্লার ছেলে ও মালিকান্দা স্কুল এন্ড কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার বানাঘাটা এলাকা থেকে মিজার মটরবাইক নিয়ে নিজ বাড়ি মালিকান্দা গ্রামে ফিরার পথে রাস্তার পাশে অন্যবাড়ির দেয়ালের সাথে ধাক্কা লেগে মাটিতে পরে মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত্যু ঘোষণা করে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment