![]() |
একুশে মিডিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চড়তা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।
![]() |
মঙ্গলবার বিকালে তিনি এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২য় চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।এর আগে সোমবার লোলপুকুর ডি.এম উচ্চ বিদ্যালয়েও চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। দুটোই নির্বাচনী ইশতেহার ঘোষণা ছিল। যা নির্বাচনের পরই বাস্তবায়ন করলেন তিনি।
এ সময় এমপি দবিরুল ইসলাম বলেন, নির্বাচন যা ওয়াদা করা হয়েছে। তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। কোটি টাকা ব্যয়ে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে এলাকায়। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন দেয়া হচ্ছে। চলাচলের রাস্তা পাকা করা হচ্ছে। স্বাস্থ্য খাতেও উন্নয়ন করা হচ্ছে ব্যাপক।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালবাসায় ৭বার নির্বাচিত হয়েছি। মানুষেরা সেবা করেই বাকি সময় কেটে দিবো।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পয়গাম আলী, উপজেলা আ'লীগের সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন সিদ্দিকী,একে এম দবিরুল ইসলাম ডালিম,নির্বাহী শিক্ষা প্রকৌশলী মেনহাজুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সা.সম্পাদক প্রভাষক সুজন ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একাডেমিক ভবনটি নির্মানে ২ কোটি ৮৮লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে ধরা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ





No comments:
Post a Comment