কুতুবদিয়ায় উপজেলা নির্বাচনের হাওয়া লেগেছে, সম্ভাব্য প্রার্থীরা কৌশলে মাঠে।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 22 January 2019

কুতুবদিয়ায় উপজেলা নির্বাচনের হাওয়া লেগেছে, সম্ভাব্য প্রার্থীরা কৌশলে মাঠে।। একুশে মিডিয়া



মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
নিবার্চন কমিশন মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা’র বার্তাকে কেন্দ্র করে কুশলে মাঠ গুছিয়ে নিচ্ছে কুতুবদিয়ার আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল সর্মথিত প্রার্থীরা। মাঠে আ’লীগ সর্মথিতদের প্রকাশ্যে তৎপর দেখা গেলেও বিএনপি নিরবে মাঠ গুছিয়ে নিচ্ছে।
নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশায় নেতা-কর্মীদের আস্থা অর্জন ও সমর্থন পাওয়ার জন্য মাঠে নেমেছে অনেক সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশী নেতারা। সরজমিনে নেতা-কর্মীদের মাঝে উঠে আসে বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন প্রার্থীর নাম। আবার অনেক নেতাই সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে গণমাধ্যমকর্মী ও নেতাকর্মীদের নজর কাটতে কুশলে নিয়মিত যোগাযোগের মাধ্যমে মাঠ গুছিয়ে নিচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। নেতাকর্মীদের মাঝে ফেইসবুকেও পছন্দ নেতাকে প্রার্থী হিসেবে দেখার বিভিন্ন স্টাটাস প্রকাশ করছে।
এদিকে রাজনৈতিক কুশলের খেলায় সুবিধা স্থান নিতে চাই জাতীয় পার্টিও। সারাদেশের ন্যায় কক্সবাজার জেলার কুতুবদিয়া-মহেশখালী দ্বীপে জাতীয় পার্টি চাঙ্গা হয়ে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কারণে জাপার প্রার্থী মহাজোটের প্রার্থীকে সমর্থন করলেও উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর নিসক্রিয় অবস্থান দেখে, সেই সুযোগে জাপা থেকেও উপযুক্ত প্রার্থীর অনুসন্ধানের গুঞ্জন সৃষ্টি হয়েছে। উপজেলা জাপা সদস্য ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন- পাঁকা মাঠে গোলা নয়, জাতীয় পার্টির প্রার্থীই হবে ফেক্টর! এছাড়াও জাতীয় পার্টি এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছেন। আমাদের জাতীয় পার্টিতেও অনেক উপযুক্ত প্রার্থী আছে। উপজেলা জাতীয় পার্টি ও কর্মীদের মধ্যে প্রার্থীর কথা শুরু হয়েছে এবং সময়মত আতœপ্রকাশ করবে।
উপজেলার নতুন ভোটার ফাহিমুল ইসলাম আসিফ বলেন, মানুষ চায় উন্নয়ন। যার মাধ্যমে দেশের উন্নযন হবে, বেড়িবাঁধ, বিদ্যুৎ, ও শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে বলে মনে তাকেই ভোট দেব । উপজেলা শ্রমিক ভোটার ছরোয়ার আলম বাদশার সাথে কথা হলে তিনি জানান- এলাকার যোগাযোগ ব্যবস্থা, শ্রমিকদের বিপদ-আপদে সহযোগি, গরীব ও দুঃখি মানুষের পাশের প্রার্থীকেই বেচে নেব এবং আমার মূল্যবান ভোটটি দেব।


মহিলা ভোটার মোতাহেরা জানান- নারীদের উন্নয়ন, কর্মসংস্থান, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে যে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেবেন বলে জানান।
বিএনপির মধ্যে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের পরপর দুই বার নির্বাচিত চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধূরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি বর্তমান কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দণি ধুরুং ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আযাদ, কুতুবদিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী বর্তমান উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম,শাহরিয়ার চৌধূরী।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কুতুবদিয়ায় একাধিক মনোনয়ন প্রত্যাশী এবং নেতাকর্মীদের প্রাত্যাশিত সম্ভাব্যপ্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে আ’লীগ থেকে জেলা আ’লীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম সিকদার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য- মাষ্টার আহমদ উল্লাহ বি.কম, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, আ’লীগ নেতা বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, কক্সবাজার জেলা আ’লীগের সমবায় বিষয়ক সম্পাদক (বিশিষ্ট ঠিকাদার) খোরশেদ আলম কুতুবী, জাতীয় পার্টির নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মনজুর আলম সিকদার।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের আলোচনা শুনা যাচ্ছে তারা হলেন, কুতুবদিয়া উপজেলা মহিলা আ’লীগের সভাপতি , বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, উপজেলা আ’লীগের নেত্রী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি ।
ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন - কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান টিটু মাতবর, সাবেক ছাত্রনেতা উপজেলা আ’লীগ নেতা ফরিদুল উদ্দিন তালুকদার, আ’লীগ নেতা আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার কাইমুল ইসলাম, লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেজাউল করিম,কুতুবদিয়া উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, উপজেলা আ’লীগ নেতা সাবেক ছাত্র নেতা কৈয়ারবিলের বাসিন্দা মোসলেহ উদ্দিন, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, আলী আকবর ডেইল ইউপির সদস্য আবদুল মোতালেব, আ’লীগ নেতা (দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধূরীর ভাই) শামসুল আলম চৌধূরী। উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু।
বিএনপির মধ্যে হতে, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিচ খন্দকার খোকন, কৈয়ারবিল ইউপির সদস্য উপজেলা বিএনপি নেতা কপিল উদ্দিন ।
নির্বাচনকে কেন্দ্র করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages