রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এম.পি’র সাথে সিটিজি পোস্ট ডটকমের শুভেচ্ছা বিনিময়।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 30 January 2019

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এম.পি’র সাথে সিটিজি পোস্ট ডটকমের শুভেচ্ছা বিনিময়।। একুশে মিডিয়া

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এম.পি’র সাথে সিটিজি পোস্ট ডটকম পরিবারকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে।
একুশে মিডিয়া, রিপোর্ট:
রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন এম.পি’র সাথে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডটকম পরিবার গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ চট্টগ্রামের সাবেক পিপি এডভোকেট ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের বাসায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী নরুল ইসলাম সুজন বলেন, সময়ের চাহিদার আলোকধারা “সিটিজি পোস্ট ডটকম”। সাংবাদিক সমাজই সমাজের অন্যায়-অসংগতি জনসন্মুখে তুলে আনে। সমাজ পরিবর্তনে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সিটিজি পোস্ট ডটকম যেভাবে সারাদেশের সংবাদ প্রচার করে যাচ্ছে তা প্রশংসার দাবীদার। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সম্পাদক স ম জিয়াউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক ডা: মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ কুতুব উদ্দিন রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মো: মঈনুদ্দীন, এডভোকেট মো: আবুল হাশেম, এডভোকেট মো: আবু হানিফ প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রীর হাতে সিটিজি পোস্ট ডটকম এর মুদ্রণ কপি তুলে দেন সিটিজি পোস্ট ডটকম পরিবার।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages