![]() |
প্রতিবেদক-এম এ হাসান:
কাদশতম জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে অনিয়ম এর কারনে নির্বাচন স্থগিত করা আসনে ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈনকে ৮ হাজার ৫৭৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন। বুধবার স্থগিত তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ হয়।
১৩২ কেন্দ্রের ফলাফলে আবদুস সাত্তার ভূঁইয়া ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনউদ্দিন মঈন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিনে অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বুধবার স্থগিত এই তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হয়। এর আগে ১৩২টির মধ্যে ১২৯টি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছিলেন ৮২ হাজার ৭৩২ ভোট।
মঈনউদ্দিন মঈন পেয়েছিলেন ৭২ হাজার ৫৬৪ ভোট। এই তিনটি কেন্দ্রে ১০ হাজার ৫৭৪ ভোটের মধ্যে বুধবার ৪ হাজার ৩০০ ভোট পড়েছে। এর মধ্যে কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন পেয়েছেন ২ হাজার ৮৫৫ আর ধানের শীষ প্রার্থী পেয়েছেন ১ হাজার ২৭৪ ভোট। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। মঈনউদ্দিন মঈন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment